ইরান নয়, সহায়তা প্রয়োজন ইসরাইলের: লেবাননের স্পিকার

ইরান নয়, সহায়তা প্রয়োজন ইসরাইলের: লেবাননের স্পিকার

লেবানন ইসরাইলের বিরুদ্ধে কোনো যুদ্ধে ইরানের সঙ্গে যোগ দেবে না বলে জানিয়েছেন লেবাননের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার, দেশটির সর্বোচ্চ পদস্থ শিয়া রাজনীতিবিদ এবং হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র নাবিহ বেরি। 






লেবাননের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার বিহ বেরি। ছবি: সংগৃহীত

স্থানীয় এমটিভি নিউজের সঙ্গে আলাপকালে এ কথা
জানিয়েছেন তিনি।
নাবিহ বেরি বলেন, ‘আমি ২০০ শতাংশ নিশ্চিত যে লেবানন যুদ্ধে জড়াবে না। কারণ এটি করার কোনো আগ্রহ তাদের (লেবানন সরকার) নেই এবং এমনটি হলে দেশকে চড়া মূল্য দিতে হবে।’ 
 
 
তিনি আরও বলেন, ‘ইরানের আমাদেরকে প্রয়োজন নেই। ইসরাইলেরই সমর্থন প্রয়োজন।’
 
ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে ইরানকে সমর্থন করার জন্য হিজবুল্লাহকে সক্রিয় করা হবে কি না, তা নিয়ে ইরান, ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ সবার মধ্যে যখন আলোচনা চলছে, তার মধ্যেই লেবাননের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকারের মন্তব্য এলো। 
 
এখন পর্যন্ত ইরান-ইসরাইল সংঘাতে সরাসরি না জড়ানোর ইঙ্গিত আছে হিজবুল্লাহর। কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের পক্ষে যুদ্ধে অংশ নেয়, তাহলে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান গোষ্ঠীটিকে এতে জড়িত হওয়ার জন্য চাপ দিতে পারে বলে মনে করছেন অনেকে। 
 
আরও পড়ুন: ইরানের পারমাণবিক কেন্দ্রে রুশ ...
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url